বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫৭ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া সদর (০৬) আসনের উপ-নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা ও মতবিনিময় সভা করেছে 'জিয়া পরিষদ'। বুধবার (২৫ মার্চ) বগুড়া সদরের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে জনসংযোগে অংশ নেয় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ। বগুড়া জেলা 'জিয়া পরিষদ'- এর উদ্যোগে বগুড়া সদর (০৬) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করে সংগঠনটি। জনসংযোগ শেষে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেয় নেতৃবৃন্দ। বগুড়া জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি জনাব এ্যাড. মুনজুর হাসান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধানের শীষের প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- 'জিয়া পরিষদ' কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ। 

আরও পড়ুন: টাঙ্গাইলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

সভায় বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ 'ধানের শীষ'- এর জয়ের জন্য সবার সহযোগিতা চান এবং বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর হাত শক্তিশালী রাখতে ঐক্যেবদ্ধ থাকারও প্রত্যায় ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব জয়নাল আবেদীন চাঁন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজরুল ইসলাম সুলতান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা  বিষয়ক সম্পাদক ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, জিয়া পরিষদের কেন্দ্রীয় অর্থ সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, শহর জিয়া পরিষদের সভাপতি আনোয়ার সাদাত আলো, অগ্রণী ব্যাংক অফিসার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সোহেল, সহ-সভাপতি মাহমুদুল হাসান, জাকারিয়া মন্ডল, যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাজু, অধ্যক্ষ নুরে আলম, শহর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মীর তারেক হাসান, সি.সহ-সভাপতি রায়হান সরকার রাজু, সাংগঠনিক সম্পাদক এসএম রায়হান, আব্দুল হান্নান, আব্দুল মজিদ, মেহেদী হাসান,পুটু মিয়া, জাকির হোসেন, জিয়া আনসারী, জিয়াউর রহমান জনি, আবু হাসান, মহিদুল হাসান মিথুন, হুমায়ুন কবির মুন, নিয়াজ মোঃ নাসির, আব্দুল হান্নান, শহিদুল ইসলাম শহীদ, জিয়াউর রহমান লেমন, প্রভাষক আবু হাসান, নিয়াজ মোঃ নাসির, তৌহিদুল ইসলাম টিটু, জিল্লুর রহমান কাফি, শোয়েব আরেফিন সজীব, শাহরিয়ার বিপুল, আমিনুর রহমান তালুকদার, ওয়াসিম মিয়া, অগ্রণী ব্যাংক বগুড়া ইউনিটের সদস্য সচিব সাজেদুর রহমান সুমন প্রমুখ।

আরও পড়ুন: সাংবাদিক আসাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন