৬০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইন্টারনেট সুবিধা দেয়ার নির্দেশ ইউজিসির
দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা বাড়ানো এবং ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ
বুধবার ইউজিসির সভাকক্ষে চেয়ারম্যান ড. মামুন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আর্থিক সংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন জকসুর সদস্য
সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালু করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে। নির্ধারিত ৬০ কর্মদিবসের মধ্যেই এ কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও নেটওয়ার্ক সহায়তা দেবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। সংশ্লিষ্টরা বলছেন, বিডিরেনের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা সহজেই অনলাইন রিসোর্স, গবেষণা জার্নাল ও ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে প্রবেশাধিকার পাবে।
আরও পড়ুন: বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার
সভায় আরও জানানো হয়, এই সুবিধা কেবল নির্দিষ্ট কিছু স্থানে সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও ফ্রি ওয়াই-ফাই সম্প্রসারণ করা হবে। ফলে ক্যাম্পাসজুড়ে একটি সমন্বিত ডিজিটাল পরিবেশ গড়ে উঠবে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় ইউজিসির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট প্রকল্প ও আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা খাতে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান ডিজিটাল বিভাজন উল্লেখযোগ্যভাবে কমে ।





