মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Sadek Ali
শেখ ইমন আহমেদ, মাধবপুর
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের জগদীশপুর এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন: ঢাবির জগন্নাথ হলে বিঝু-বিষু-বৈসুকসহ পার্বত্য উৎসব উদযাপন

অভিযানকালে একটি বাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের প্রস্তুতির তথ্য পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান, ৩৯৫ লিটার অক্টেন ও ২৪ বস্তা সার জব্দ

গ্রেফতারকৃত ব্যক্তি মো. জনি (২৪)। তিনি মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান এলাকার আব্দুল বাছেরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।