'শ্রমিকের সাথে দেখা করুন' বিশ্ব নিরাপত্তা দিবসে বিইউএইচএস-এর অনন্য উদ্যোগ

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৬ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে ২৮ এপ্রিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস-এর পেশাগত ও পরিবেশগত স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় "র‍্যালি অ্যান্ড মিট দ্য ওয়ার্কার্স" শীর্ষক বিশেষ কর্মসূচি। শিক্ষক-শিক্ষার্থী, পেশাগত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান পরিণত হয় একটি প্রাণবন্ত সংলাপ ও সচেতনতার প্ল্যাটফর্মে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জে এম এ হান্নান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ডা. শেখ আখতার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইকা নিজাম এবং সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এম এইচ ফারুকী।

আরও পড়ুন: নাসিরনগরে বিস্ফোরক মামলায় একই দিনে দুই ইউপি চেয়ারম্যান আটক

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভিন্ন শিল্পখাতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং শ্রম সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। অন্যান্য অতিথিরা প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তোলা এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে একাডেমিক গবেষণা ও কমিউনিটি সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বাংলাদেশে উদীয়মান পেশাগত ঝুঁকি মোকাবেলায় কার্যকর নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুন: মেঘনায় নিখোঁজ সেই জেলের মরদেহ উদ্ধার, বিয়ের দুই সপ্তাহেই সব শেষ