লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩

Sadek Ali
মো. আইয়ুব আলী, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬ | আপডেট: ৫:০৬ অপরাহ্ন, ০৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মুক্তার হোসেন (৫২) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।​গত ৬ জুন  উপজেলার লালপুর-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​নিহত মুক্তার হোসেন উপজেলার গন্ডবিল গ্রামের মৃত আলিম আলীর ছেলে।

​আহতরা হলেন, উধনপাড়া গ্রামের মশিউর রহমান মূসা হকের ছেলে সুমন হক (৩৫), আট্টিকা গ্রামের মৃত সাইদুল ইসলামের স্ত্রী ঝর্ণা বেগম (৪৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর গ্রামের মৃত বেলায়েতের ছেলে সুমন আলী (৪৫)।​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে কুষ্টিয়ার খোকসা থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার উধনপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে।

আরও পড়ুন: শিশু রোজিনার কান্না সীমান্তে, হরিপুরে ১১ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত

এ সময় প্রাইভেটকারটি ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক মুক্তার হোসেনের মৃত্যু হয় এবং ভ্যানে থাকা অপর তিন যাত্রী গুরুতর আহত হন।​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।​পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধারসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।


আরও পড়ুন: পাবনায় চিনা বাদামের বাম্পার ফলন