ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (১৪ জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকাল এ এই চুক্তি করা হয়। চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সকল সদস্যগণ এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। 

চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। 

আরও পড়ুন: নরসিংদীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল অস্ত্র ও গুলি

দ্বিপাক্ষিক চুক্তিতে আরো স্বাক্ষর করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও আইন বিষয়ক সম্পাদক সূচনা সিকদার।