কাপাসিয়ায় নব যোগদানকৃত ইউএনও'র সাথে উপজেলা বিএনপির মতবিনিময়
গাজীপুরের কাপাসিয়ায় নব যোগদানকৃত ইউএনও হাফিজুল হক এর সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এর পরামর্শে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা দলীয় নেতৃবৃন্দদের নেতৃত্ব দেন।
আরও পড়ুন: জামায়াত এমপি নজরুলের বিয়ের কাবিননামা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কাজী
উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণগণ অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের পরিচিতি পর্বের পর নবাগত ইউএনও মহোদয়কে আন্তরিক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক উপস্থিত ছিলেন। বিএনপি দলীয় নেতৃবৃন্দদের মাঝে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সাবেক সভাপতি খলিলুর রহমান, আব্দুল করিম বেপারী, জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাপাসিয়ায় নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মতবিনিময় সভায় কাপাসিয়ার বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা, অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দলীয় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলের পক্ষ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করা হয়। প্রশাসনিক দায়িত্ববোধের জায়গা থেকে ইউএনও জনপ্রশাসনের একজন কর্মকর্তা হিসাবে জনগণের পাশে থেকে সেবা করার প্রতিশ্রুতি দেন।





