নরসিংদীতে ইয়াবাসহ সরকারি চিকিৎসক গ্রেফতার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মো. রাজিব নামে এক সরকারি চিকিৎসকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে রায়পুরা থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বিষয়টি জানান।

আরও পড়ুন: নারী চিকিৎসকের অভিযোগে বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত

গ্রেফতারকৃত ওই চিকিৎসক রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত  রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড়ে অভিযান চালায় পুলিশ। এসময় ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার সহ ওই চিকিৎসকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: লাশ উদ্ধার করতে গিয়ে নিজের সন্তানের মরদেহ দেখলেন পুলিশ সদস্য

এবিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম সদুত্তর না দিয়ে ব্যস্ত আছেন বলে মুঠোফোনটি রেখে দেন তিনি।

ঘটনাটি মিথ্যা বলেও উড়িয়ে দিচ্ছেন আবার অনেকে। এঘটনার পর পুরো জেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

গ্রেফতারকৃত চিকিৎসক বর্তমানে  রায়পুরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।