কুলাউড়া ডাকবাংলাতে শুরু হলো পাবলিক লাইব্রেরী'র অস্থায়ী কার্যক্রম
কবি সাহিত্যিকদের সংগঠন "স্রোত সাহিত্য পর্ষদের" উদ্যোগে কুলাউড়া পাবলিক লাইব্রেরী'র অস্থায়ী কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) কুলাউড়া ডাকবাংলোয় এ উপলক্ষে এক মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
"স্রোত সাহিত্য পর্ষদের" আহ্বায়ক নুরুল ইসলাম ইমনের সঞ্চালনায় এবং কবি ও প্রকাশক ছায়েদ আক্তার চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, কুলাউড়ার ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতি বিকাশ এবং নতুন প্রজন্মের পাঠাভ্যাস গড়ে তোলার অন্যতম কেন্দ্র। তাই অস্থায়ী কার্যালয়কে দ্রুত স্থায়ী রূপ দেওয়া এবং অতিসত্ত্বর পাবলিক লাইব্রেরিকে তার মূল জায়গায় পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুন: পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক সিপার আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, শফিক মিয়া আফিয়ান, কবি ভানু পুরকায়স্থ, কেন্দ্রীয় নারীমুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, সাংবাদিক মোক্তাদির হোসেন, আলাউদ্দিন কবির, মো.খালিক উদ্দিন, এইচ. ডি. রুবেল, কবি এম. এ. হালিম শাওন, রেহান উদ্দিন আহমেদ, কবি সঞ্জয় দেবনাথ, কবি ভানু পুরকায়স্থ, কামরাঙা সম্পাদক কামরুল হাসান, প্রভাষক মো.আজিজুর রহমান, মো. জহিরুল ইসলাম কর্ণ, আজিজুল ইসলাম উজ্জ্বল, শাহীন আহমেদ, কাওসার আমির বাবুল, মো. আলী শোভন, রবিউল ইসলাম প্রমুখ।
সভা শেষে কর্মসূচির অংশ হিসেবে ডাকবাংলাে মাঠে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
আরও পড়ুন: ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসররা জাতির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে’





