পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার।
৬ আগস্ট ভোর রাতে পাঁচবিবি থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (৩৯) এবং কড়িয়া গ্রামের মৃত হোসেন চৌধুরীর ছেলে মো. রেজাউল হোসেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে তিতাসের হাই-প্রেশার গ্যাস লাইনে অবৈধ সংযোগ, দুই জমির মালিক গ্রেপ্তার
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, মো. আলমগীর হোসেন একটি জিআর মামলায় আদালত কর্তৃক ৫ (পাঁচ) বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন। অন্যদিকে মো. রেজাউল হোসেন একটি জিআর মামলায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।আদালতের গ্রেফতারি পরোয়ানায় তাদের বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও বলেন,আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কুলাউড়া ডাকবাংলাতে শুরু হলো পাবলিক লাইব্রেরী'র অস্থায়ী কার্যক্রম





