শেখ হাসিনা টেররিস্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sadek Ali
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনা ‘টেররিস্ট’ এবং দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা অন্য ব্যক্তিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিষ্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছে। শুধু তিনিই নন এরপর যারা আরো অপরাধী ভারতে পালিয়ে আছে৷ এটা একটা স্বাভাবিক দাবী, বাংলাদেশের মানুষের সেন্টমেন্টের দাবী, যাতে আমরা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতের সাথে এনগেজড করি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সো ওই উইল এনগেজড, উই ওয়ান্ট টু পজেটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। তারা আমাদের প্রতিবেশি। ওই শোড ওয়ার্কিং রিলেশনশিপ। ন্যাশলান ইন্টারেস্ট শুধু ভারত না, কোন দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে আমরা কোন কিছু করতে পারি না।

আরও পড়ুন: গ্যাস সংকটে কর্মহীন হওয়ার শঙ্কায় হাজারো শ্রমিক

তিনি আরও বলেন, ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে একটা কনসানসেন্স এ আমরা এসবো, দেন ওই কেন ভিজিট ইন্ডিয়া। কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে ওই ক্যান ভিজিট নেক্সট উইক। এখানে কোন রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে গ্রামওয়ার্ক করার বিষয় আছে। একজন প্রাইমিনিস্টার টু প্রাইমিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টমেন্ট হার্ড করেছে। আর আমরা ন্যাশনাল ইন্টারেস্ট এর ভিত্তিয়ে নেক্সেটে যাবো।

হুমায়ুন কবিরের সঙ্গে এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।