কুলাউড়ায় মেয়র পদে কামাল উদ্দিন আহমদ জুনেদের প্রার্থিতা ঘোষণা

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার সাবেক দুইবারের মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ আসন্ন কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জুনেদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে কুলাউড়া উপজেলা ও পৌর এলাকার মানুষের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। এ কারণে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

আরও পড়ুন: নওগাঁয় ২০ হাজার চারা রোপণ, সবুজায়নের গুরুত্ব তুলে ধরলেন পরিবেশ প্রতিমন্ত্রী

তিনি বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কুলাউড়ার মানুষের পাশে থেকে রাজনীতি ও জনসেবায় কাজ করে আসছি। আশা করি দল আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা বিবেচনা করে আমাকে মনোনয়ন দেবে। তবে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবেন না বলে স্পষ্ট করেছেন সাবেক এই মেয়র। তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলেও জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন।