জাতীয় স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১:৩৬ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুন: আর্থিক সংকটে জবিতে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন জকসুর সদস্য

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রক্টরিয়াল কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ এবং  গৌরবোজ্জ্বল মুহূর্তে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে অংশ নেন ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মৃদুল দেওয়ানসহ সংসদের (গকসু) নেতৃবৃন্দ। 

বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয়। এদিকে ২৬ শে মার্চ ভোরে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

আরও পড়ুন: ৬০ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইন্টারনেট সুবিধা দেয়ার নির্দেশ ইউজিসির