বাংলা গানের সুরসম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিন এর জন্মদিন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ (৪ সেপ্টেম্বর)। ১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন তিনি। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগী সাবিনা ইয়াসমিন প্রথমে মায়ের কাছে, পরে ওস্তাদদের কাছে তালিম নিয়ে হয়ে ওঠেন বাংলা গানের সুরসম্রাজ্ঞী।

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে গান গেয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছেন শ্রোতাদের— “তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা”, “সুখে থেকো ও আমার নন্দিনী”, “যদি মন কাঁদে তুমি চলে এসো”, “এমনও প্রেম হয়” সহ অসংখ্য জনপ্রিয় গান আজও বাঙালির হৃদয়ে সমান আবেগ জাগায়।

আরও পড়ুন: দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন দেশাত্মবোধক গানের মাধ্যমে মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন এই গুণী শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক এবং স্বাধীনতা পদকসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

তার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। সহকর্মীরাও তাকে স্মরণ করছেন শ্রদ্ধা ও ভালোবাসায়। ভক্তদের প্রত্যাশা— সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন সুস্থ থাকুন, তার কণ্ঠে নতুন গান শুনতে পারার সৌভাগ্য যেন বাঙালি বারবার পায়।

আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?