নতুন গান নিয়ে আশাবাদী ডলি সায়ন্তনী
কানাডার টরন্টোতে নতুন একটি গানের ভয়েজ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
ডলি সায়ন্তনী বলেন, ‘গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিগগিরই বাংলাদেশে গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হবে। এরপর গানটি প্রকাশ করা হবে। আমার কাছে মনে হয়েছে অনেকদিন পর আমার মনের মতো একটি গান গাইলাম, যে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, শ্রোতারা যারা আমার গান নিয়মিত শোনেন তাদের কাছে এই গান নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। কারণ গানটার কিছুটা অংশ আমি ফেসবুকে দেওয়ার পর যে সাড়া পেলাম, তাতেই আমি বুঝতে পারছি যে, গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।’
আরও পড়ুন: কেন এতটা আপন হয়ে উঠেছিল ‘মনপুরা’?
নতুন এই গানটি লিখেছেন ও সুর করেছেন বাউল হুমায়ূন কবির, মিউজিক করেছেন তরিক আল ইসলাম। এদিকে কিছুদিন আগে ডলি সায়ন্তনী তার নিজের চ্যানেলে প্রকাশ করেছেন দুই জীবন সিনেমার জনপ্রিয় গান ‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানটি। কাভার করেই তিনি গানটি তার চ্যানেলে প্রকাশ করেছেন।





