জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের নতুন ভারপ্রাপ্ত পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৩ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে প্রতিষ্ঠানটির অফথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব থামছে না, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তার পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র গ্রহণপূর্বক ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৬২