আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১২ জন নিহত
ছবি: বাসস
আফগানিস্তানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ৪০ জন নিখোঁজ রয়েছে। রবিবার এক সরকারি মুখপাত্র এ কথা বলেছেন।
জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, মেইদন ওয়ারদাক প্রদেশের দুর্যোগ কবলিত জালরেজ জেলায় জরুরি ত্রাণ পাঠানো হচ্ছে।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘খুব দুঃখের সাথে আমরা খবর পেয়েছি যে আমাদের ১২ জন শহীদ হয়েছেন এবং আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন’। এতে ‘কিছু আর্থিক ক্ষতিও হয়েছে।’
আফগানিস্তান এশিয়ান বর্ষা মৌসুমের পদচিহ্নের পশ্চিম প্রাান্তে অবস্থিত, তবে ভারী বৃষ্টিপাতের কারণে প্রয়াশই দেশটিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। খবর: বাসস
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন





