সমস্যা আপনার জীবন না, সমস্যা আপনার স্ক্রিন

Sadek Ali
শাহরিয়ার ইসলাম
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ২:০১ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমস্যাটা হল এই সময়ে এসে আমরা আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি দেখতে পারছি অনেক বেশি জানতে পারছি, যার আসলে কোন প্রয়োজন ছিল না।

পৃথিবীতে যে সুইজারল্যান্ড বলে একটা দেশ আছে এটা হয়তো আপনার দাদা জানতেন ই না। কিন্তু তাতে তার জীবনের কিছু থেমে থাকে নি। কিন্তু সমস্যা হচ্ছে আপনি জানেন পৃথিবীর বুকে স্বর্গ সুইজারল্যান্ড। প্রতিনিয়ত আপনার সোশ্যাল মিডিয়ায় আপনাকে জোর করে হলেও দেখানো হচ্ছে সুইজারল্যান্ড ঘুরে বেড়ানো ইনস্টাগ্রাম সেলিব্রেটিদের সো কল্ড পারফেক্ট লাইফ স্টাইল, পারফেক্ট ছবি, পারফেক্ট মোমেন্ট। 

আরও পড়ুন: ডিজিটাল ডিটক্স কী, কখনও ডিজিটাল ডিটক্স চেষ্টা করেছেন?

আপনাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে, তুমি যদি কখনো সুইজারল্যান্ডে যেতে না পারো তাহলে তুমি একটা লুজার, তুমি একটা ব্যর্থ মানুষ।

যদি তোমার লেটেস্ট মডেলের আইফোন না থাকে তাহলে তুমি এখনো জাতে উঠতে পারো নি। যদি তোমার গায়ের রং কালো হয় ewuuu, তুমি পৃথিবীর সব থেকে অসুখী মানুষ। সুখী হওয়ার জন্য একটাই অপশন তোমাকে যে করেই হোক ফর্সা হতে হবে। অমুক হলিউড নায়ক/নায়িকা কে দেখো তার কি সুন্দর পারফেক্ট ত্বক, পারফেক্ট লুক তোমাকেও সেই পারফেক্ট ত্বক পারফেক্ট লুক। কিভাবে পাবে সেই স্বর্গীয় সৌন্দর্য??? সহজ সমাধান আমাদের প্রোডাক্ট ইউজ কর.....

আরও পড়ুন: উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য প্রয়োজন তিনটি সহজ যত্ন

তারপর আপনি নিজে পরিশ্রম করে উপার্জন করা পয়সা দিয়ে উদ্ভট কিছু  প্রোডাক্ট কিনে এমন একজনের মত হওয়ার চেষ্টা করবেন যার কাজ ই ছবি তোলা। ইভেন তার যে লুক আপনি স্ক্রিনে দেখেন সেটাও হাজার বার এডিট করার পর।

পুরো একটা ইল্যুশন এর জগতে ফেলে দেয়া হচ্ছে আমাদের। এই চেষ্টাটা বহু পুরনো কিন্তু সবার হাতে স্মার্টফোন পৌঁছানোর পরে জিনিসটা আরো অনেক বেশি সহজ হয়ে গেছে।

এই ম্যানমেড ইল্যুশনগুলো নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, আপনারা নিজেরা একটু বের করার চেষ্টা করবেন আপনারা কোন জিনিসগুলো দিয়ে প্রভাবিত হচ্ছেন বা বলা ভালো প্রতারিত হচ্ছেন।

আমি একটা কমন ইলিউশন দিয়ে শেষ করছি। সোশ্যাল মিডিয়া আপনাকে বোঝানোর চেষ্টা করছে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী অথবা সবথেকে হ্যান্ডসাম পুরুষ কেই হতে হবে আপনার সঙ্গী, তা সে আপনি দেখতে যেমনই হন না কেন। এটা সুবিধা আছে ছেলেগুলো যখন পারফেক্ট সুন্দরী খুঁজতে ব্যস্ত তখন মেয়েদের বিউটি প্রোডাক্ট এর চাহিদা হয়ে গেল আকাশচুম্বী। অন্যদিকে মেয়েরা যখন সব থেকে হ্যান্ডসাম ছেলেটা খুঁজছে, তখন আবার জিমে ছেলেদের অযাচিত ভিড় বেড়ে যাচ্ছে। আর এই জিমে যাওয়া ছেলেদের বেশিরভাগেরই লক্ষ্য কিন্তু শরীর ফিট রাখা না। এদের লক্ষ্য সিক্স প্যাক বানিয়ে মেয়ে পটানো। আদতে সুস্থ শরীরের সাথে সিক্স প্যাকের কোন সম্পর্কই নেই।

বহুৎ জ্ঞান দিয়ে ফেললাম, এতক্ষণ reels না দেখে এই পোস্ট পড়ার জন্য একটা ধন্যবাদ আপনি আসলেই ডিজার্ভ করেন।

তবে এখনো কি আপনি এই ইলুউশনের পিছনে দৌড়াবেন নাকি স্বাধীনভাবে, স্বস্তির সাথে বাঁচার চেষ্টা করবেন। সেই সিদ্ধান্ত এখন আপনাকেই নিতে হবে।