পাটের উৎপাদন বাড়াতে ৮ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৩ | আপডেট: ২:৪১ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৩
ফাইল ফটো
ফাইল ফটো

পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে ৮ কোটি ১০ লাখ টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে। সারা দেশের চার লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে পাটবীজ পাচ্ছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: নিউইয়র্ক ক্লাইমেট উইকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান

এতে বলা হয়, একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাটবীজ বিনামূল্যে পাচ্ছেন।

কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী