এ বছর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ থাকছে না: স্বরাষ্ট্র সচিব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৫ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, চলতি বছরের স্বাধীনতা দিবস উদযাপনে কোনো কুচকাওয়াজ অনুষ্ঠান থাকছে না   । রোববার (১৬ মার্চ) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ তথ্য জানান। 

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আমরা কোনো আনন্দ উল্লাসের মধ্যে নেই। গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি, মার্চেও হবে না। স্বাধীনতা দিবসে আইনশৃঙ্খলা বা কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, জানতে চাইলে সচিব বলেন, আমি কোনো ঝুঁকি দেখছি না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

এ ছাড়া স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে তেমন কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে নাসিমুল গনি বলেন, ঝুঁকি সবসময়ই থাকে। তবে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঈদকে ঘিরে যেন কোন শ্রমিক অসন্তোষ না হয়, সেজন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী