জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ন, ১৬ এপ্রিল ২০২৫ | আপডেট: ১:৪২ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিদ্যমান আইন দিয়ে হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবেপ্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বেশকিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছে, পরিস্থিতির আরও উন্নতি হবে।  আইনশৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে। আপনারা দেখে থাকবেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ইসি কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। কমিশন ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমাদের টার্গেট ছিল নতুন ভোটার ৬১ লাখ ৮৮ হাজার হবে। তবে দেখা ৩ লাখের ওপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন। নতুন হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার। আর মোট ভোটার নিবন্ধিত হয়েছে ৬৩ লাখ। এ সময় আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।