দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে হাসনাত আব্দুল্লাহ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ০৯ মে ২০২৫ | আপডেট: ৭:৪২ পূর্বাহ্ন, ১০ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের কথা অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছায় না, শহীদের আওয়াজ ও আহতদের আর্তনাদ তাদের কানে পৌঁছায় না।” তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ড থেকে নির্ধারিত হবে, বিদেশি কোনো ইশারায় নয়।”

আরও পড়ুন: দেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, “আমরা এখান থেকে বের হয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, ততক্ষণ আমরা অবরোধ করে রাখব।” তিনি আরও বলেন, “যেহেতু অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

তিনি আরও বলেন, ১০০টা ফেরাউন একসঙ্গে করলেও একটা হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়? আমরা শুনতে পাচ্ছি প্রধান উপদেষ্টা নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তিনি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: সবাই দায়িত্বশীল হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে বৃহস্পতিবার রাত থেকে হাসনাত আবদুল্লাহর ডাকে ছাত্র-জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে রাত ১টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা।