বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪২ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, একদলীয় বাকশাল ব্যবস্থা দেশের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছিল—এতে বিএনপি বিশ্বাসী নয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

তিনি বলেন, বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে এবং দলটি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। তার ভাষ্য, ১৭ বছরের স্বৈরশাসনের পর জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে গঠিত সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং সেই অর্জন রক্ষা করাই দলের লক্ষ্য।

রাষ্ট্রপতি পদে তার সম্ভাব্য মনোনয়ন নিয়ে দলে কোনো আলোচনা হয়েছে কি না—এ সংক্রান্ত প্রশ্নে মঈন খান সরাসরি জবাব না দিয়ে গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে যান।

আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী