বাংলাদেশের নতুন অ্যাটর্নি-জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিযুক্ত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নতুন অ্যাটর্নি-জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)। আজ (২৫ মার্চ ২০২৬) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) এস, এম, এরশাদুল আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন।
আরও পড়ুন: নতুন করে দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর বণ্টন
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: এক মাসে মধ্যপ্রাচ্যে সহস্রাধিক ফ্লাইট: শীর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত





