সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাবাহিনী প্রধান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১:০২ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সরকারের আমন্ত্রণে রোববার (১৯ জুলাই) পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন।

সফরকালে, সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়াও, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

আরও পড়ুন: ৩০০ কোট, ৫৩২ টাইসহ সাইফুজ্জামানের ফ্ল্যাটে বিলাসবহুল সামগ্রী উদ্ধার: দুদকের অভিযান