বীর মুক্তিযোদ্ধা আবু বকরের ইন্তেকাল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:১৬ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোমবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে ৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা জনাব  মোঃ আবু বকর ৯২ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

তিনি ঢাকা ওয়াসার প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা (পিআরএল রত) জনাব এ এম মোস্তফা তারেক এর পিতা। তাঁর আরেক সন্তান বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর অতিরিক্ত সচিব, ড. রোকসানা তারান্নুৃম। 

আরও পড়ুন: কাপাসিয়ায় "জুলাই শহিদ দিবস ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এই বীর মুক্তিযোদ্ধা ষাটের দশকে তিনি মাগুরা কলেজ,  কুষ্টিয়া কলেজ, ঝিনাইদহ কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন।  

স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর একজন কর্মকর্তা হিসেবে তিনি  অবসরে যান।  একুশে বই মেলাতে তাঁর অনেক বই প্রকাশিত হয়েছে। 

আরও পড়ুন: কাপাসিয়ায় ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

পৈতৃক বাড়ি ঝিনাইদহের পারিবারিক কবর স্থানে আজ মঙ্গলবার যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

ঢাকা ওয়াসা পরিবার মরহুম এই মহান মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।