দেশে ফিরলেন ৩৩৬২৭ হাজি
হজ শেষে ৩৩ হাজার ৬২৭ জন হাজি দেশে ফিরেছেন। সবশেষ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ৮৮টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৯টি।
হজ বুলেটিনে আরো জানানো হয়, মক্কার বাংলাদেশ হজ অফিসে রোববার রাত ১০টায় ধর্ম সচিব জনাব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে একটি বিশেষ সভা হয়। সভায় বাংলাদেশ থেকে আসা হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, হজ প্রশাসনিক দলের সদস্য, হাবের সভাপতি, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার ঈদ শুভেচ্ছা কার্ড তৈরি করুন সহজেই
প্রসঙ্গত, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যান। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট গত ২১ মে শুরু হয়ে শেষ হয় ২৪ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয়। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।





