কমলনগরে প্রেমিকের বাড়িতে বিধবা নারীর অনশন
কমলনগরে এক সন্তানের জননী বিধবা এক নারী বিয়ের দাবিতে প্রেমিক আবুল কালামের বাড়িতে এসে দুই দিন ধরে অনশন করছেন।
ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের আশ্বাসে কালাম তাকে চট্টগ্রামের ছোটপোল এলাকার একটি ভাড়া বাসায় রেখে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিল।
আরও পড়ুন: শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে মার্কেটে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪
এরই মধ্যে প্রেমিক আবুল কালামকে বিয়ের জন্য চাপ দিলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে গা-ঢাকা দেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
একপর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রোববার সন্ধ্যার পর কালামের বাড়িতে এসে অবস্থান নেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
রোববার উপজেলার চর মার্টিন ইউনিয়নের উত্তর মার্টিন শান্তিরহাট বাজার নিকটবর্তী পিয়াজের গাড়িওয়ালাগো বাড়িতে এ ঘটনা ঘটে। তবে প্রকাশ্যে আসে মঙ্গলবার বিকালে।
অভিযুক্ত আবুল কালাম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কবির হোসেনের ছেলে। এ বিষয়ে অভিযুক্ত আবুল কালামের মোবাইলে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলে ভুক্তভোগীকে আইনগত সহায়তা দেওয়া হবে।





