নাসিরনগরে ১২,৫০০ টাকার জালনোটসহ তিনজন আটক

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৫৮ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জালনোটসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে নাসিরনগর সদর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর থানা পুলিশের এসআই (নিরস্ত্র) প্রিয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গৌর মন্দির মোড় সংলগ্ন হাস-মুরগির বাজার এলাকার একটি চা দোকানের সামনে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কিশোরগঞ্জ

সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ১২,৫০০ টাকার জালনোটসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন—মো. কামাল মিয়া (৪০), পিতা মৃত আরজু মিয়া; সুমন মিয়া (৩৮), পিতা মৃত ইউনুছ মিয়া; এবং মো. হাবিব (২৫), পিতা জসুক মিয়া। তিনজনই বেলুয়া গ্রামের বাসিন্দা এবং পূর্বভাগ ইউনিয়নের অধীনস্থ নাসিরনগর থানার অন্তর্গত।

এ সময় পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে একই গ্রামের মো. জুরু মিয়া নামের আরেক ব্যক্তি জালনোট চক্রের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

আরও পড়ুন: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঘটনার বিষয়ে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, জালনোট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।