নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৪৮ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন নরসিংদী। 

বুধবার (১৪ জানুয়ারী) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসার এর নেতৃত্বে সদর উপজেলার বাগহাটা ও শহরের বৌয়াকুড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।   

আরও পড়ুন: শ্রীপুরে মাদকের টাকার জন্য বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের দুই মাসের কারাদণ্ড

জানা যায়, দীর্ঘদিন ধরে নরসিংদীর বাগহাটা ও শহরের বৌয়াকুড় এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান এর নেতৃত্বে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন নরসিংদীর একটি দল ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান জানান, 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ১টি বিদেশী রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১০ ধারা এবং ১১ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিগণকে  সর্বমোট ৭০,০০০/- (সত্তুর হাজার)  টাকা জরিমানা নগদ আদায় করা হয়। পাশাপাশি অভিযুক্তদের গ্যাস সংযোগ লাইন তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় দেড় লক্ষ টাকাও বকেয়া আদায় করা হয়েছে।