ফেনীতে অপহৃত জৈন্তাপুরের সাবেক সেনা সদস্য উদ্ধার
ফেনীতে অপহরণ হওয়া অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে উদ্ধার করেছে র্যাব-৭।
উদ্ধারকৃত ব্যক্তি ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. মাসুম আহমেদ (৩০)। তিনি সেনা নম্বর ১২৩৪২০৩, সাবেক ইউনিট ২৫ এডি রেজিমেন্ট, আর্টিলারি। তার পিতা আবুল কালাম ও মাতা আমেনা বেগম। বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ২নং লক্ষ্মীপুর গ্রামে।
আরও পড়ুন: রূপগঞ্জে ডাকাতির শিকার তেলের ড্রামবোঝাই ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার
র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি মো. মাসুম আহমেদ একটি গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে ফেনী যান। ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে ফেনী শহর এলাকা থেকে একদল ছিনতাইকারী তাকে অপহরণ করে।
দীর্ঘ সময় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিষয়টি নিয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আরও পড়ুন: কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য
পরবর্তীতে পুলিশ তার সর্বশেষ অবস্থান ফেনীতে শনাক্ত করলে র্যাব-৭ এর ফেনী ক্যাম্প অপহৃত সেনাসদস্যকে উদ্ধারে অভিযান শুরু করে।
অভিযানের অংশ হিসেবে ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফেনী জেলার সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয় র্যাব-৭।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি জানান, উদ্ধারকৃত ভিকটিমকে যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।





