তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে

নান্দাইলে ১৬টি মসজিদ মাদ্রাসা ও মন্দিরে অর্ধকোটি টাকা অনুদান

Sadek Ali
এবি সিদ্দিক খসরু, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৬টি মসজিদ,মাদ্রাসা ও মন্দিরে অর্ধকোটি টাকা অনুদান বরাদ্দ করেছেন।নান্দাইল নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত এমপি- সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী'র প্রচেষ্ঠায় উল্লেখিত ধর্মীয় উপসনালয়গুলোতে প্রধানমন্ত্রী এ অনুদান বরাদ্দ প্রদান করেছেন।

নান্দাইলে অনুদান প্রাপ্ত মসজিদ, মাদ্রাসা ও মন্দির হচ্ছে যথাক্রমে-বীর কামটখালী মধ্যপাড়া নূর জামে মসজিদ, আমুদপুর কূড়েরপাড় জামে মসজিদ,উত্তর কুতুবপুর জামে মসজিদ, মাটি কাটা মন্দির, সাভার পশ্চিমপাড়া শাহী জামে মসজিদ,বারুইগ্রাম জামিয়া আরাবিয়া আহাদিয়া মাদ্রাসা,গয়েশপুর বন্দের বাড়ি জামে মসজিদ, উলুহাটি উত্তরপাড়া জামে মসজিদ,মেরেঙ্গা ভুইয়াবাড়ি বাগে জান্নাত জামে মসজিদ, ইছবপুর কেন্দ্রীয় জামে মসজিদ,আচারগাও মোড়লবাড়ি জামে মসজিদ,মাদারীনগর উত্তরপাড়া জামে মসজিদ, বনগ্রাম মধ্যপাড়া বায়তুল নূর জামে মসজিদ, হযরত জাহাঙ্গীর শাহ রহ:জামে মসজিদ,চরলক্ষিদিয়া নয়ারচর বায়তুল জামে মসজিদ ও দশালিয়া জামে মসজিদ। উল্লেখ্য, নান্দাইলে উল্লেখিত মসজিদ,মাদ্রাসা ও মন্দিরে অনুদান বরাদ্দ প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি'কে নান্দাইল উপজেলাবাসী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুন: রামিসা হত্যা বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন