১১ বছরের শিশু ধর্ষণ, ফার্মেসি ব্যবসায়ী আটক
আশুলিয়ায় কুমকুমারী বাজার এলাকায় ১১ বছরের এক শিশুকে ওষুধ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ উঠেছে সিয়াম নামের ফার্মেসি ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উত্তেজিত এলাকাবাসী।
বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশ। এর আগে বিকালে অভিযুক্তকে আটক করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: তাহিরপুরে ১৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ২ হাজার মিটার নিষিদ্ধ মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস
স্থানীয়রা জানান, দুপুরে পেটের ব্যথার ওষুধের জন্য ওই ফার্মেসিতে যায় ভুক্তভোগী শিশু। এ সময় অভিযুক্ত ফার্মেসি ব্যবসায়ী সিয়াম তাকে কৌশলে ফার্মেসির ভেতরে নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বিষয়টি সবাইকে জানালে এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আটকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে শিক্ষকদের এগিয়ে আসতে হবে: ফেনীতে ডিসি





