টাঙ্গাইলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি এলাকায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে গারো পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে এলাকাজুড়ে এক শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক। তিনি জানান, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।
নিহতরা সবাই গারো সম্প্রদায়ের সদস্য এবং একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।





