চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮৩ বোতল ইস্কাফ সিরাপ ও ট্রলি জব্দ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদক) ও একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকাল নয়টার দিকে রহনপুর বিওপির সদস্যরা উপজেলার খয়রাবাদ এলাকায় এ অভিযান চালান।
আরও পড়ুন: নাটোরের লালপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিজিবি জানায়, অভিযানের সময় চোরাকারবারিরা মাদক ও ট্রলিটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে সেগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য ও ট্রলি গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
১৬ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক, গরু ও অন্যান্য চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার





