নাটোরের লালপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাটোরের লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির চৌকস অভিযানে ৩০ (ত্রিশ) পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৪ জুলাই রাত ১০:৩০ ঘটিকায় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোল্লা সোহেল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ লালপুর থানাধীন ওয়ালিয়া বাজার আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে আনুমানিক ৩ (তিন) গ্রাম ওজনের ৩০ পুরিয়া অবৈধ হেরোইনসতমগগহ হাতেনাতে দুই মাদক ব্যতবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন:লালপুর উপজেলার ওয়ালিয়া( পশ্চিমপাড়া) গ্রামের মৃত আলী আকবরের পুত্র মোঃসাহাবুল ইসলাম সাধন(৩৬), একই গ্রামের মৃত জামাত আলী পুত্র ঝুমুর আলী(৩৪)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮৩ বোতল ইস্কাফ সিরাপ ও ট্রলি জব্দ
এ ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-৮(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ ৫ জুলাই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার





