ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, নিহত ১

Sadek Ali
মো.আজিজুল হাকিম, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১:১৭ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে দেলোয়ার হোসেন (৫০) একজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১২জন যাত্রী আহত হয়েছে।

রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরও পড়ুন: জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা এলাকায়।

পুলিশ ও প্রদর্শীরা জানান,সকালে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী ঢাকা যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয়ের বরঙ্গাইল বাসস্ট্যান্ডে ওভারটেক করতে গিয়ে গাড়ীর চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখান দিয়ে পানিতে পড়ে যায়। এতে বাসের ভিতরে থাকা কমপক্ষে ১২জন যাত্রী গুরুতর আহত হয়। পরে বাসস্ট্যান্ডের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন একজন যাত্রী নিহত হয়েছেন। আর আহতরা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: পটুয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি গুঁড়িয়ে লুটপাট ও আগুন

বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।