কুলাউড়ায় চিরনিদ্রায় শায়িত নবাব আলী আনওয়ার খান
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার নবাব বাড়ির বাসিন্দা ও সাবেক সংসদ সদস্য নবাব আলী সরওয়ার খানের বড় ছেলে নওয়াবজাদা আলী আনওয়ার খান সাহিদকে (৭৬) চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। লন্ডনে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগের পর শনিবার (৭ নভেম্বর) তার মরদেহ দেশে এনে সন্ধ্যায় জানাজা শেষে পৃথিমপাশায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা হাফিজ আনছার উদ্দিন ও দোয়া পরিচালনা করেন রবির বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জব্বার। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী- পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে গত শনিবার স্থানীয় সময় রাত ৪টার দিকে লন্ডনের কিংস্টনের কাছে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল





