ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৫৭ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মোট ২ হাজার ৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৬০৯টি যানবাহন ডাম্পিং এবং ৩২৯টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা করা হয়।
আরও পড়ুন: সামাজিক মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের চিহ্নিত করে বিচার দাবি
ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা করা হয়। এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।
আরও পড়ুন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন, নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১০টি বাস, ১০টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ২৯১টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৪৭৪টি মামলা করা হয়।
এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৪১টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক আইন মেনে চলার জন্য নগরবাসীর প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।





