মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস সঞ্চালন লাইনে ১৬ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় গাজীপুরের বিভিন্ন শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহক গ্যাস সুবিধা থেকে সাময়িকভাবে বঞ্চিত হবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ কারণে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর এবং মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্পপ্রতিষ্ঠান, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এবং সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন: বিসিক বর্ষা মেলা-২০২৬ উদ্বোধন, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে পাঁচ দিনের আয়োজন

এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। ফলে আবাসিক ও অন্যান্য গ্রাহকরাও সাময়িকভাবে গ্যাসের চাপ কম পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কাজ শেষ হলে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে

আরও পড়ুন: অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার