রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে এক যুবক নিহত
রাজধানীর নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হল বটতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: অনলাইনে আয়ের প্রলোভনে ৪০ লাখ টাকা প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার ২
পুলিশ জানায়, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, শহীদ শাহনেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে দুইজন মোটরসাইকেলে এসে তার মাথায় তিন রাউন্ড, বাম হাতে এক রাউন্ড এবং বাম হাতের বগলের নিচে এক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত ব্যক্তির মাথা ও বগলে গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউ মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্ত ও ঘটনার তদন্ত করছে।





