কমলাপুরে নারীর কানের দুল ছিনতাই, ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী আটক
রাজধানীর কমলাপুরে এক নারী পথচারীর কানের দুল ছিনিয়ে নিয়ে তা গিলে ফেলার চেষ্টা করার অভিযোগে সাহেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে কমলাপুর মিয়ামি বাস কাউন্টারের সামনে প্রধান সড়কে এক নারী পথচারীর কান থেকে দুল ছিনিয়ে নেন সাহেদ। পরে ছিনিয়ে নেওয়া দুলটি গিলে ফেলার চেষ্টা করেন তিনি।
আরও পড়ুন: ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় ১০ জন গ্রেফতার, কাঁচি উদ্ধার
এ সময় কমলাপুর-১ এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট স্থানীয় লোকজনের সহায়তায় সাহেদকে আটক করেন।
আটকের পর সাহেদকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: পল্লবীতে গোলাগুলি: ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫, অস্ত্র-ইয়াবা উদ্ধার





