ঢাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৭ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

“সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও ফার্মেসি অনুষদ।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আরও পড়ুন: নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের অবস্থান

দিবসটি উপলক্ষে ফার্মেসি লেকচার থিয়েটারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী।

সভায় বক্তব্য দেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা কবীর, ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিমুল হালদার, অ্যারিস্টোফার্মা লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, ফার্মারো বাংলাদেশের সভাপতি মো. জামাল উদ্দিন এবং ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম।

আরও পড়ুন: হলে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দেশের ওষুধ শিল্পের বিকাশ, আধুনিকায়ন ও সম্প্রসারণে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মানসম্মত ওষুধ উৎপাদনের লক্ষ্যে ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন।

বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, বিদেশে ওষুধ রপ্তানি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।