টক্সিক’ নিয়ে নতুন বিতর্ক: ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে দিলেন কিয়ারা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা *‘টক্সিক: অ্যা টেল ফর গ্রোন আপস’* মুক্তির আগেই একের পর এক আলোচনার জন্ম দিচ্ছে। মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর এবার ছবিটিকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে কেন্দ্র করে।

বলিউডে জোর গুঞ্জন ওঠে, সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আদবানি নাকি নির্মাতাদের কাছে অনুরোধ করেছেন তার অভিনীত কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি স্ক্রিনশট ভাইরাল হলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

আরও পড়ুন: জাহ্নবী-শিখরের বিয়ের গুঞ্জন ‘ভিত্তিহীন’: মুখ খুললেন বনি কাপুর

তবে এই গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন কিয়ারা নিজেই। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই স্ক্রিনশট শেয়ার করে তিনি স্পষ্টভাবে লিখেছেন, ‘অ্যাবসোলিউট ননসেন্স’। অর্থাৎ, এমন দাবিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগেও ছবিটির টিজার প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। টিজারে যশের অ্যাকশনধর্মী উপস্থিতির পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হলে নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন—ছবিতে নারীর ভূমিকা কি শুধুই শরীরকেন্দ্রিক? এমনকি পরিচালক একজন নারী হওয়া সত্ত্বেও কেন এমন দৃশ্য রাখা হয়েছে, তা নিয়েও সমালোচনা হয়।

আরও পড়ুন: তামিলনাড়ু নির্বাচনে চমক: স্ট্যালিনকে পিছনে ফেলে এগিয়ে থালাপতি বিজয়ের টিভিকে

যদিও এই সমালোচনার বিপরীতে অনেকেই ছবিটির পক্ষে অবস্থান নিয়েছেন। জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা মন্তব্য করে বলেন, টিজার দেখে তার ধারণা—এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রে একটি বড় মাইলফলক হতে পারে।

টিজারে কিয়ারাকে সরাসরি দেখা না গেলেও, যশের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ায় দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। তবে ঘনিষ্ঠ দৃশ্য সরানোর গুঞ্জন নিজেই খারিজ করায় আপাতত সেই বিতর্ক কিছুটা স্তিমিত হয়েছে।