'গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে তারা খাবার পায়'

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫৪ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজায় চলমান দুর্ভিক্ষ নিয়ে ভয়াবহ চিত্র তুলে ধরেছেন আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল-ওবাইদি। তিনি বলেছেন, গাজার শিশুরা হতাশ হয়ে তাকে জানিয়েছে, তারা মরতে চায়—যেন স্বর্গে গিয়ে অন্তত খাবার পেতে পারে।

শাইমা জানান, গত ২ মার্চ রমজান মাসে তিনি গাজায় অবস্থান করছিলেন। হঠাৎ করেই ত্রাণ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সে সময় মানুষ কিছুটা আনন্দিত ছিল, কারণ বাজারে বহুদিন পর লেটুস পাতা পাওয়া গিয়েছিল। ইফতারে সালাদ বানানোর আশায় আলোচনা চলছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রোটিন, মাংস, ফল-সবজি এবং ময়দা একে একে ফুরিয়ে যায়। যা পাওয়া যায় তার দাম হয়ে যায় স্বাভাবিকের তিনগুণ।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

তিনি আরও বলেন, খাদ্য সংকট এতটাই ভয়াবহ হয় যে মানুষ বাধ্য হয়ে ঘাস ও গাছের পাতা খেতে শুরু করে। শিশুদের আর্তনাদ ছিল সবচেয়ে মর্মান্তিক—“মৃত্যু হলে অন্তত জান্নাতে খাবার পাওয়া যাবে।”

শাইমা সতর্ক করেন, এ ধারা চলতে থাকলে গাজা অচিরেই মানবশূন্য হয়ে পড়তে পারে। তার মতে, এর দায় শুধু হামাস বা ইসরায়েলের নয়; বরং সব রাষ্ট্রের, যারা নীরব থেকে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট