যুদ্ধের মধ্যেই ইরানে আবারও ৪.১ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম
প্রতিবেদনে বলা হয়, ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বান্দর আব্বাস শহর থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলেও ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। নতুন এই ভূমিকম্পটি ঘটেছে গেরাশ এলাকায়, যা ফার্স প্রদেশ-এর দক্ষিণাংশে অবস্থিত।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।





