ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ০৯ জুন ২০২৬ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ০৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির হরমুজগান ও কারমান প্রদেশের বিভিন্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সারগাজ এলাকার কাছাকাছি। এর প্রভাবে পার্শ্ববর্তী কয়েকটি এলাকাও কেঁপে ওঠে।

আরও পড়ুন: ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলের অন্যতম দেশ ইরানে প্রায়ই মাঝারি ও শক্তিশালী কম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

অন্যদিকে, সোমবার ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশ মানুষ।

স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে, যা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।