নির্বাচনের তফসিলের সময়সীমা জানাল ইসি
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
সানাউল্লাহ বলেন, "প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।"
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে। এছাড়া, নির্বাচন কমিশন আগামী মাস থেকে প্রবাসীদের জন্য ভোটার অ্যাডুকেশনের কাজ শুরু করবে।
তিনি বলেন, ভোটের দিন প্রার্থী কিংবা গণমাধ্যম ড্রোন ব্যবহার করতে পারবেন না। তবে সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।
সানাউল্লাহ আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা সবাই আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





