নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের মাঝে দপ্তর বন্টন
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের নিয়োগ করা মন্ত্রী প্রতিমন্ত্রীদের মাঝে দপ্তর বন্টন করা হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশ সরকারের গেজেট বিজ্ঞপ্তি মাধ্যমে মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বর্তমানে কোন দপ্তর নেই। তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে মন্ত্রীর পদমর্যাদায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তরের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে তারেক রহমানের অভিনন্দন
গেজেট অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন-
ড. আবদুল মঈন খান : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আরও পড়ুন: নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার, প্রস্তুতি সম্পন্ন
এম রশিদুজ্জামান মিল্লাত : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
সাচিং প্রু জেরি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
আন্দালিব রহমান : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আফরোজা খানম : খাদ্য মন্ত্রণালয় (পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন)।
প্রতিমন্ত্রীরা হলেন-
হুমায়ুন কবির : পররাষ্ট্র মন্ত্রণালয়।
মোহাম্মদ শামীম কায়সার : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।





