নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৮:৩৭ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানটান উত্তেজনায় ভরা সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের শেষ দিকে নাটকীয় মুহূর্তে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। সামসুন্নাহার জুনিয়রের দারুণ পাস থেকে সাগরিকা গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন: আজমুনকে ছাড়াই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ইরানের

এর আগে ম্যাচের ২৩তম মিনিটে নেপাল এগিয়ে যায় গীতা রানির গোলে। কর্নার থেকে দীপা শাহির নেওয়া বলে সুযোগ কাজে লাগান তিনি। তবে প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে সরাসরি শটে গোল করে ম্যাচে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা।

প্রথমার্ধে বাংলাদেশ কিছুটা চাপের মধ্যে থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে নেপাল একাধিক সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। অন্যদিকে বাংলাদেশও কয়েকটি ভালো আক্রমণ করলেও ফিনিশিংয়ের ঘাটতিতে গোল পায়নি।

আরও পড়ুন: কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপের আগে শক্তির জানান দিল কলম্বিয়া

ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ের একেবারে শেষ ভাগে এসে সাগরিকার গোলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।

এর আগে বাংলাদেশ নারী দল দুইবার ফাইনালে উঠে দু’বারই শিরোপা জিতেছিল, এবং প্রতিবারই প্রতিপক্ষ ছিল নেপাল। প্রথমবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।